বিশ্বব্যাপী ফ্রিল্যান্সকর্মীদের জন্য অনলাইনে কাজের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম। আউটসোর্সিং যে কেউ যে কোন স্থান থেকে করতে পারে। দেশে তথ্যপ্রযুক্তি কর্মীসহ বিভিন্ন ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের কর্মচেষ্টায় র্যাংকিং এর শীর্ষ ৩-এ উঠে আসে ঢাকার নাম। তবে আউটসোর্সিংয়ে আমাদের যতটুকু সম্ভাবনা রয়েছে তার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেনি। ঘাটতি রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে সচেতনতার বিষয়ে।
ওডেস্কের এক তথ্য মতে ঢাকার এ সফলতার পেছনে রয়েছে সস্তা শ্রম এবং ইংরেজিতে দক্ষতার বিষয়টি। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডাটা এন্ট্রির কাজ করে প্রতিমাসে গড়ে প্রায় হাজার ডলার আয় করে থাকে। দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সুলভ মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হলে দ্রুত সমৃদ্ধ হবে আমাদের আউটসোর্সিং সংস্কৃতি।
বিশ্বব্যাপী আউটসোর্সিং কাজের ক্ষেত্রে ফ্রিল্যান্সার ডট কম, ওডেস্কসহ অন্য যেকোনো আউটসোর্সিং বিষয়ক ওয়েবসাইটে ঢুকলে বিষয়ভিত্তিক কাজের সন্ধান পাওয়া যাবে। ফ্রিল্যান্সারদের জন্য কাজের অফার রয়েছে। তবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকা চাই।
ওয়েবসাইট, আইটি এবং সফটওয়্যার: ওয়েবসাইট, আইটি এবং সফটওয়্যার বিষয়ক কাজ রয়েছে এখানে। সংশ্লিষ্ট বিষয়ের কাজ জানা কর্মীরা এখানে প্রায় ১৫০ ধরনের আলাদা আলাদা কাজের সন্ধান পাবেন। মোবাইল ফোন এন্ড কম্পিউটিং : মোবাইল ফোন এবং কম্পিউটিং বিষয়ে পারদর্শীরা এখান থেকে কাজ নিতে পারেন। এখানে ফ্রিল্যান্সাররা ১৫ ধরনের কাজের সুযোগ পাবেন।
রাইটিং এন্ড কনটেন্ট : যারা লেখালেখিতে বেশ দক্ষ, তারা এখানে কাজ পেতে পারেন। এখানে ৩৫ ধরনের বিভিন্ন বিষয়ভিত্তিক লেখার কাজ পাওয়া যায়।
ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার : আমাদের দেশের ফ্রিল্যান্সাররা ডিজাইনের কাজ অনেক বেশি পরিমাণে করে থাকে। এখানে সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রায় ৫৫ ধরনের কাজ পাওয়া যায়।
ডাটা এন্ট্রি : বাংলাদেশে আউটসোর্সিং জগতে সবচেয়ে বেশি হয় ডাটা এন্ট্রির কাজ। এখানে ডাটা এন্টি সংক্রান্ত ১৫ ধরনের কাজ পাওয়া যায়।
ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স : ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিষয়ক কাজের ক্ষেত্র এটি। এখানের কাজের মধ্যে রয়েছে বেশ বৈচিত্র্য। সংশ্লিষ্ট বিষয়ের ওপর দক্ষতা অনুযায়ী এখানে প্রায় ৪৫ ধরনের কাজ পাওয়া যায়।
প্রোডাক্টসোর্সিং এন্ড ম্যানুফ্যাকচারিং : এখানে কাজের পরিধি কিছুটা সীমিত। পণ্যের উত্পাদন বিষয়ক বিভিন্ন কাজ থাকে এখানে। প্রায় ৬ ধরনের কাজ পাওয়া যায় এখানে।
সেলস এন্ড মার্কেটিং : সেলস এন্ড মার্কেটিং ব্যবসা-বাণিজ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১৬ ধরনের কাজ পাওয়া যায়।
বিজনেস, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স এন্ড লিগ্যাল : ব্যবসা-বাণিজ্যের হিসাব, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আইন সংক্রান্ত বিষয়ের কাজ পাওয়া যায় এখানে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় ৩০ ধরনের কাজ পাওয়া যায় এখানে।
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে রয়েছে অনেক কাজ। আপনি চাইলে সরাসরি ওয়েবসাইটে ঢুকে এসব কাজ বিস্তারিতভাবে দেখতে পারেন। ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ৬ মাস মেয়াদি ‘সার্টিফাইড আউটসোর্সিং প্রফেশনাল’ কোর্স চালু করেছে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটিং ইনফরমেশন সিস্টেমস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক এন্ড ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইটিতে ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমাধারী ও কম্পিউটার প্রফেশনালগণ উক্ত কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সে আউটসোর্সিং নিয়মাবলী থেকে শুরু করে আয় করা পর্যন্ত বিভিন্ন ধাপ হাতে কলমে শিখানো হবে এবং বৈদেশিক মুদ্রা শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে জমা হওয়া পর্যন্ত সহযোগিতা করা হবে।
বিস্তারিত: ডিআইআইটি, বাড়ী#০৭, রোড# ১৪(নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। ফোন: ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩।